,

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ মাদক এবং ইয়াবাসহ দুই আসামী আটক

22-7-16.অদ্য ২২ জুলাই ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ গংগাসাগর সীমান্ত ফাঁড়ীর জুনিয়র কর্মকর্তা সৈয়দ আতিকুর রহমান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উপজেলার কায়েমপুর এলাকায় অভিযান পরিচালনা করে গত রাত ১:৩০ ঘটিকায় ১২২ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া একই সময় ঐ উপজেলার রাজাপুর সীমান্ত এলাকায় আজমপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ আব্দুর রশিদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।

অপরদিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিজিবি’র ০৪ সদস্যের একটি টহল দল ইন্সপেক্টর মোঃ জিল্লুর রহমান এর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে সকাল ১০ টায় জেলার কান্দিপাড়া এলাকায় একটি বাড়ি তল্লাশি করে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট, বাংলাদেশী নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং একটি মোবাইল সেট জব্দ করে । এ সময় বাড়ির মালিক মোঃ রেমিন (২৬) এবং তার স্ত্রী মোছাঃ জেবা আক্তারকে আটক করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে