,

সরাইলে বসতবাড়িতে ডাকাতি

2015_08_28_22_50_35_aKMLzkszkRfIrV2SfZaIAlHNURFGYp_originalসরাইল(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে বসত বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি হয়েছে। গত বুধবার গভীর রাতে উপজেলার নরসিংহপুর গ্রামের বন্দে আলী মিয়ার(৭৫) বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাতদল নগদ টাকাসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। ডাকাত দলের পিটুনিতে আহত হয়েছেন দুই জন। বন্দে আলীর পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে নৌকার করে ২০-২৫ জনের সংঘবদ্ধ একদল ডাকাত তাদের বাড়িতে উঠে। বসত ঘরের কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ডাকাতরা ভেতরে প্রবেশ করে। মুখোশধারী ডাকাতরা অস্ত্র, বল্লম, চাপাতি ও রামদার ভয় দেখিয়ে পরিবারের সকলকে জিম্মি করে ফেলে। পরে আলমিরার তালা ভেঙ্গে নগদ ১ লাখ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান আসবাবপত্রসহ ৪লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। ডাকাতিকালে তারা বন্দে আলীর ছেলে আল আমীন(৩৭) ও মেয়ের জামাতা ব্যবসায়ী গিয়াস উদ্দিন (৪২) কে পিটিয়ে আহত করে। তারা সরাইল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সরাইল থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন শেষে ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা মামলা করলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নিব।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে