,

মাদকের জন্য মেয়েকে বিলিয়ে দিতেন মা!

drugআন্তর্জাতিক ডেস্ক : মাদকের নেশা মেটাতে নিজের ১১ বছরের মেয়েকে ড্রাগ ডিলারের হাতে সঁপে দিতেও দ্বিধা করেনি ওহিয়োর বাসিন্দা কোরকোরান। ৩২ বছর বয়সী কোরকোরানের সাহায্যে কিশোরী মেয়েটিকে ধর্ষণ করত ড্রাগ ব্যবসায়ী। বিনিময়ে কোরকোরানের হাতে তুলে দিত হেরোইন। ধর্ষণের ছবি ভিডিও রেকর্ড করেও রেখে দিত ওই ডিলার।

২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত চারবার শিশুটিকে ধর্ষণ করে ওই ডিলার। মেয়ের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া হেরোইন মেয়েকেও খাওয়াতেন কোরকোরান। প্রতিবারই তা বমি করে দিত ওই স্কুলছাত্রী।

অপরাধের বর্ণনা শুনে হতবাক হয়ে গিয়েছিলেন বিচারকও। তার এতদিনের বিচারপতির জীবনে এমন ভয়াবহ ঘটনা কখনও শোনেননি বলে জানান যুক্তরাষ্ট্রের ওহিয়ো অঙ্গরাজ্যের নিম্ন আদালতের বিচারপতি লেসলি ঘিজ।

২০১৪ সালের জুনে এই ঘটনা জানাজানি হয়। মেয়েটির বাবা ও মার মধ্যে আগেই ডিভোর্স হয়ে গিয়েছে। একদিন সুযোগ বুঝে বাবার কাছে পালিয়ে গিয়ে সবকথা জানায় ওই কিশোরী। তারপরই কোরকোরান ও তার ড্রাগ ডিলারকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, মেয়েটির কাউন্সেলিং চলছে। তবে ভয়ানক ট্রমা এখনও কাটিয়ে উঠতে পারেনি সে। মাঝেমধ্যেই আত্মহত্যার কথা ভাবে। আদৌ কোনওদিন সে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিনা, তা নিয়ে সংশয়ে চিকিৎসকেরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে