,

আখাউড়ায় রেলের গাছ কাটার ঘটনায় মামলা

B Baria Map Mainব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর রেলস্টেশনের কাছে অনুমতি না নিয়ে শত বছরের পুরনো গাছ কাটার অভিযোগে মামলা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সোমবার (১৮ জুলাই) দিনগত মধ্যরাতে আখাউড়া রেলওয়ে জংশনের উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পূর্ত) মো. আল এমরান বকাউল বাদী হয়ে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। তবে, মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে জংশনের সহকারী প্রকৌশলী আহসান হাবিব আমাদের কে বলেন, একই বিষয়ে আখাউড়া থানায়ও এজাহার দায়ের করা হবে।
মামলা দায়েরের পর আখাউড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলী আকবর মঙ্গলবার বিকেলে তদন্তের জন্য আজমপুর রেলস্টেশন এলাকায় যান।
যোগাযোগ করা হলে এসআই আলী আকবর জানান, অনুমতি ছাড়া শতবর্ষী গাছ কাটার ও চুরির অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।
সরেজমিন পরিদর্শন শেষে তিনি জানান, রেলওয়ের কিলোমিটার পোস্ট ধরে তিনি খোঁজ নিয়েছেন। ২০৩/৪ এবং ২০৪/৫ কিলোমিটার পোস্ট এলাকা তিনি ঘুরে দেখেছেন। এর মধ্যে আজমপুর স্টেশনের কাছে পুকুর পাড়ে একটি কাঁঠাল গাছ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন।
গত রোববার ও সোমবার আজমপুর রেলস্টেশনের কাছে নির্মিত মসজিদের ঋণ পরিশোধের কথা বলে রেলওয়ের শতবর্ষী কিছু কাঁঠাল ও কড়ই গাছ কেটে ফেলার অভিযোগ উঠে আখাউড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান স্বপনের বিরুদ্ধে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে