,

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

Brahmanbaria-Pic20160719180346 (1)ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আশুগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ করা ইউপি চেয়ারম্যানরা হলেন, কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবু জামাল খান, বায়েক ইউনিয়নের আল মামুন ভূঁইয়া, বিনাউটি ইউনিয়নের মো. ইকবাল হোসেন, গোপীনাথপুর ইউনিয়নের এস.এম.এ মান্নান, মেহারী ইউনিয়নের মো. আলম মিয়া ও কাইমপুর ইউনিয়নের মো. ইয়াকূব আলী ভূঁইয়া এবং আশুগঞ্জ উপজেলার আশুগঞ্জ সদর ইউনিয়নের মো. সালাহ্ উদ্দিন।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. হাবিবুর রহমানের পরিচালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবীবাহ্, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডিএসইর চাকরিচ্যুত ১৭ কর্মীর পুনর্বহালের দাবি

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর

জুলাই দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের নিরাপত্তা জোরদার

বিদ্যুৎ বিল বেড়েছে, অভিযোগ আজহারীর

সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাংলাদেশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত ৬ হাজার ছাড়াল

ঢাকেশ্বরী মন্দিরের বিয়ে নিয়ে বিচার দাবি ১২৩০ নাগরিকের

সামাজিক যোগাযোগমাধ্যম না ব্যবহারের শর্তে শিশুর হেফাজত পেল মা

হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশ মানার আহ্বান

নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জবিতে সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

বাগেরহাটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার