,

সরাইলে তিতাস গ্যাস ক্ষেত্রের ২৪ নম্বর কূপ খনন শুরু

1সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) এর আওতাধীন ব্রাহ্মণবাড়িয়াস্থ সরাইলে তিতাস গ্যাস ক্ষেত্রের ২৪ নম্বর কূপের খনন কাজ শুরু হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় এ খনন কাজের উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে সেখানে মিলাদ ও দোয়া করা হয়। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান, মহাব্যবস্থাপক প্রকৌশলী আহমেদ হোসেন, শফিকুল ইসলাম, কোম্পানি সচিব মতিউর রহমান, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক গোলাম মোরতেজা, তৌফিকুর রহমান, খায়রুল আলম, পাবলিক রিলেশন ব্যবস্থাপক লুৎফুর রহমান ও জেনারেল ম্যানেজার (কম্পিউটার এন্ড জেনারেটর) আমির ফয়সালসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। চিনের ঠিকাদারী প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ৪ টি কূপ খননের জন্য এডিবি ও জিওবি অর্থায়ন করছে। ইতিমধ্যে মূল্যায়ন ও উন্নয়ন কূপ (তিতাস ২৫ ও ২৬) খনন করা হয়েছে। তিতাস কূপ ২৩ ও ২৪ এর খনন কাজ চলছে। এ কূপের ডিসপ্লেসমেন্ট ১৩৮৬ মিটার। খনন গভীরতা ৩৭১০ মিটার বা ১২ হাজার ১৭২ ফুট নির্ধারন করা হয়েছে।

2খনন কাজ সম্পন্ন হওয়ার পর দৈনিক প্রায় ২০-২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করা সম্ভব হবে। আর বিজিএফসিএল এর মোট গ্যাস উৎপাদনের পরিমান দাঁড়াবে দৈনিক ৮৯৫ মিলিয়ন ঘনফুট। কূপ খনন প্রকল্পের পরিচালক গোলাম মোরতেজা জানান, চীনের সরকারি প্রতিষ্ঠান সিনোপেক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস কর্পোরেশন কূপটির খনন কাজ শুরু করে। আগামী বছরের (২০১৭) জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এ কূপের খনন কাজ সম্পন্ন হবে। এরপর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এ কূপ থেকে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ করা হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। কূপ খননে ৯০৯ কোটি টাকা ব্যয় হবে বলে জানান তিনি। গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান জানান, ১২ হাজার ১৭২ ফুট (৩৭১০ মিটার) গভীর কূপটির খনন শেষ হলে দৈনিক প্রায় ২০-২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করা সম্ভব হবে। প্রসঙ্গত, এর আগে চলতি বছরের ২ এপ্রিল একই প্রকল্পের আওতায় ২৬ নম্বর কূপ খনন কাজের উদ্বোধন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ