বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, অস্ত্র উদ্ধার

download (43)আমিরজাদা চৌধুরী : আখাউড়ায় পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে সাইফুল (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছে। রোববার দিনগত রাত পোনে ২টার দিকে আখাউড়া-ধরখার সড়কের টানমান্দাইল ব্রীজের পশ্চিমে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। নিহত সাইফুল মোগড়া ইউনিয়নের জাঙ্গাল গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।  এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ১ টি পাইপ গানসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।  সাইফুর মোগড়া ইউনিয়নের জাঙ্গাল গ্রামের ইদরিস মিয়ার ছেলে। পুলিস সূত্রে জানা যায়, ৭/৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল টানমান্দাইল এলাকার সড়কে ডাকাতির প্রস্তুতি নেয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময়  পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে ডাকাত সাইফুল গুলিবিদ্ধ হয়ে

ঘটনাস্থলে মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ১ টি পাইপগান, ১টি চাপাতি, গুলি, ২টি ছুরি, ১টি রামদা উদ্ধার করেছে।

আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার বলেন এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়। আহতরা আখাউড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তারা হলেন, কনস্টবল নয়ন চাকমা, আব্দুল হান্নান ও রফিক।  নিহত ডাকাত সাইফুলের বিরুেেদ্ধ থানায় ১টি অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে সরজমিনে জাঙ্গাল গ্রামে সাইফুলের বাড়িতে গিয়া দেখা যায় শোকের মাতম। তার স্ত্রী তাছলিমা জানান, গত ৮ টার দিকে জ্জ জন পুলিশ তার স্বামীকে ঘর থেকে তুলে নিয়ে যায়। সকালে থানায় খবর নিতে গিয়ে শুুিন আমার স্বামীর গুলিতে নিহত হয়েছে।