নাসিরনগরে শিক্ষার্থী ঝরে পড়া রোধে শিক্ষা সেবিকাদের দিনব্যাপী কর্মশালা
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) ॥ শিক্ষা কার্যক্রম থেকে ১ম ও ২য় শ্রেনী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ,পাঠ আয়ত্ব করতে সহায়তা ও শিক্ষার মান উন্নয়নে সহায়তা প্রদানের লক্ষ্যে হতদরিদ্র পরিবারের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা নাসিরনগর উপজেলার চাতলপাড় ব্রাঞ্চের উদ্যোগে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচীর আওতায় ব্রাঞ্চের আওতাভূক্ত ১৫টি শিক্ষা কেন্দ্রে কর্মরত সুপারভাইজার ও শিক্ষা সেবিকাদের নিয়ে আজ রবিবার চাতলপাড় ব্রাঞ্চ কার্যালয়ে দিনব্যাপী ষান্মাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আশার আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মোঃ বোরহান উদ্দিনের সভাপতিত্বে ব্রাঞ্চ ম্যানেজার দেবাংশু তালুকদারের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক রির্সোস ইন্সট্যাক্টর মোঃ শাহজাহান ভূঁইয়া । বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স জনবীমার নাসিরনগর বিকেন্দ্রীক জেলার রিজিওয়াল ইনচার্জ মোঃ কবির আহমেদ,প্রেসক্লাব সহ-সভাপতি আকতার হোসেন ভূইয়া। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন,শিক্ষা সুপারভাইজার দেলোয়ার হোসেন । কর্মশালায় চাতলপাড় ইউনিয়নে ১৫টি শিক্ষা কেন্দ্রে কর্মরত সুপারভাইজার ও সেবিকারা অংশগ্রহন করেন।











