,

যৌতুকের মামলায় সরাইলে স্বামী-শাশুড়ি গ্রেপ্তার

grafer-স্টাফ করেসপন্ডেন্ট , ব্রাহ্মণবাড়িয়া : যৌতুকের জন্য পুত্রবধূকে নির্যাতনের মামলায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রোকেয়া বেগম (৪৮) ও তার ছেলে আরাফাত আলম ভূঁইয়া ওরফে রাজীব (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৬ জুলাই) বিকেল তিনটার দিকে উপজেলার কালিকচ্ছ দত্তপাড়ার নিজ বাড়ি থেকে সরাইল থানা পুলিশ তাদের আটক করে।এর আগে আরাফাত আলম ভূঁইয়া ওরফে রাজীবের স্ত্রী মোছা. শারমীন সুলতানা সরাইল যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। (মামলা নম্বর-২২, তারিখ-১৬/০৭/২০১৬)মামলায় স্বামী রাজীবকে  প্রধান আসামি ও শাশুড়ি রোকেয়া বেগমকে আসামি করা হয়।

মামলায় বলা হয়, গত ২০১২ সালের ১৪ জানুয়ারি ছয় লাখ টাকা দেনমোহরে শারমীনের সাথে রাজীবের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে একটি মোটর সাইকেল ও পাঁচ ভরি স্বর্ণালংকারসহ  বেশকিছু আসবাবপত্র দেওয়া হয়। পরবর্তীতে মোটর সাইকেল ও স্বর্ণালংকার বিক্রি করে বিদেশে পাড়ি জমায় রাজীব। এরপর রাজীবের মা রোকেয়া বেগম বিভিন্ন সময় শারমীনের কাছে যৌতুকের টাকা দাবি করতে থাকে। এর জন্য শারমীনকে বিভিন্ন সময় মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

এ অবস্থায় গত ৫ জুলাই রাজীব বিদেশ থেকে বাড়িতে ফিরে আসেন। এরপর গত বৃহস্পতিবার (১৪ জুলাই) তিন লাখ টাকা দাবি করে তাকে মারধর করে স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনার দুদিন পর ১৬ জুলাই সরাইল থানায় মামলা করে শারমীন।দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, আগামিকাল রোববার গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে।

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে