বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় গৃহবধূকে গলাকেটে হত্যা

download-2-9আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারভীন আক্তার পুতুল (৫০) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কসবা পৌরশহরের বগবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পুতুল বগাবাড়ি এলাকার তৌহিদ মিয়ার স্ত্রী। তিনি বাংলাদেশে সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
কসবা থানার ভারপ্রাপ্ত মো. মহিউদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে দুর্বৃত্তরা বগাবাড়ি এলাকায় নিজ বাড়িতে ঢুকে পুতুলকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে পুলিশ দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকান্ড। তবে নিহতের মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।