ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ অস্ত্র উদ্ধার

14-7-16অদ্য ১৪ জুলাই ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইলের অধীনস্ত ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের সুবেদার মোঃ আবু সাঈদের নেতৃত্বে টহল চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিছু সংখ্যক চোরাকারবারী বিজয়নগর উপজেলাধীন বিষ্ণুপুর এলাকা হতে চম্পকনগর হয়ে নৌ পথে হাত চালিত নৌকা যোগে মাদকদ্রব্য বহন করে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আসছে। টহল দল তাৎক্ষনিকভাবে রাত আনুমানিক ০২৩০ ঘটিকায় ০১ টি ইঞ্জিন চালিত নৌকা যোগে মালামাল আটকের উদ্দেশ্যে রওনা করে। টহলদল মাদক চোরাকারবারীদের নৌকার কাছাকাছি পৌঁছানো মাত্রই চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতির টের পেয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং পালিয়ে যায়। টহলদল নৌকাটি আটক করে তল্লাশি চালিয়ে ২৯৮ বোতল নেশা জাতীয় স্কফ সিরাপসহ দেশে তৈরী ০১ টি পাইপগান উদ্ধার করে। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৫৩১ মামলা, শীর্ষে ওয়ারী

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন

শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০