,

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, আটক ৩

attackব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ঘর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে। তবে তাদের নাম পরিচয় জানায়নি পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নে বিরামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি অনুষ্ঠিত সাদেকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোট জালিয়াতি নিয়ে ৬নং ওয়ার্ডের বিজয়ী সদস্য (মেম্বার) মো. মোক্তার হোসেন ও পরাজিত সদস্য (মেম্বার) আব্দুর রহিমের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরেই সকালে বিরামপুর বাজারে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকটি ঘর-বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করা হয়। পরে খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুরের দিকে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।

সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইশতিয়াক জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে