শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপে নিষিদ্ধ ভারতীয় আম আসছে বাংলাদেশে

india mangoডেস্ক রিপোর্ট : ক্ষতিকারক কীটনাশক পাওয়ায় ইউরোপীয় ইউনিয়ন ভারতীয় আম নিষিদ্ধ করার পর এবার সেই আম আসছে বাংলাদেশে।
সোমবার টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার ট্রেনের মাধ্যমে ভারতীয় আমের প্রথম চালান বাংলাদেশে পাঠানো হয়।
প্রথম দফায় উড়িষ্যার দুশ্বেরী ও আম্রপলি আম পাঠানো হয়েছে।
উড়িষ্যার কৃষি বিভাগের পরিচালক সঞ্জীব চাধা বলেন, ‘পরীক্ষামূলকভাবে আমরা বাংলাদেশে ৩ টন আম পাঠিয়েছি। আমরা সেখানকার বাজার ধরার চেষ্টা করছি। কী ধরণের চাহিদা আছে তার ওপর ভিত্তি করে আমরা রপ্তানি বাড়াব।’
বৃহস্পতিবার থেকেই ইউরোপীয় ইউনিয়ন ভারতীয় কয়েককটি জাতের আম আমদানির ওপর নিষেধাজ্ঞা কার্যকর করেছে। এটা ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
সম্প্রতি ভারতীয় আমের কয়েকটি চালানে টোবাকো হোয়াইটফ্লাই (তামাকের এক প্রকার বিষাক্ত পোকা) সনাক্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয় ইইউ। আরটিএনএন

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা