বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশান ট্রাজেডি : পশ্চিমবঙ্গে প্রতিবাদ সভা

PIC Kolkata 1ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : গুলশানের জঙ্গী হামলার ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে দেশটির বামপন্থী ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশনের (এসএফআই) উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির মধ্যমগ্রাম জোনাল কমিটি এ সভার আয়োজন করে। মধ্যমগ্রামে উড়াল সেতুর পাশে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সংগঠনের সভাপতি কমরেড সৌভিক ভট্টাচার্যের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মধ্যমগ্রাম জোনাল কমিটির সহ সম্পাদক কমরেড অভি চৌধুরী, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নেতৃত্ব কমরেড সুদীপ্ত চন্দ ও কমরেড সুকান্ত সরকার।

PIC Kolkata 2সভায় বক্তারা গুলশান ট্রাজেডিতে নিহতদের গভীর শ্রদ্ধায় স্মরন করে বলেন, জঙ্গিদের কোনো ধর্ম নেই, এদের ধর্মই হলো মানুষ খুন করা। যারা ধর্মের দোহাই দিয়ে মানুষ খুন করে তাদের বিরুদ্ধে সমস্ত জাতি ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। দুই দেশের মাঝখানে কাঁটাতার থাকলেও আমরা দুই বাংলাই এক। পদ্ম পাড়ে যখন রক্ত ঝড়ে তখন সেই রক্তে গঙ্গাও লালচে হয়ে ওঠে। বেশ কিছুদিন ধরেই জঙ্গিরা বাংলাদেশকে অশান্ত করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত