,

সরাইলে চোরাচালান বিরোধী অভিযান, হুইস্কি ও চুলাই মদ উদ্ধার

02 aªÜaºüaª¦aª+aªç aª«aªªনিউজ ডেস্ক : ০৪ জুলাই ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক দিনভর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৮৯ বোতল হুইস্কি এবং ৩৯ লিটার বাংলা চুলাই মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অদ্য ০৪ জুলাই ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ আলীনগর সীমান্ত ফাঁড়ী কর্তৃক বিকাল সাড়ে ৩টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নলঘড়িয়া এলাকা নিয়মিত অভিযান পরিচালনা করে ১৫ বোতল হুইস্কি উদ্ধার করেছে। এছাড়া একই উপজেলার নোয়াবাদী এলাকা হতে সন্ধা ৬টায় অপর এক অভিযানে ১০ বোতল হুইস্ক জব্দ করা হয়।

01অপরদিকে আখাউড়া রেলওয়ে ষ্টেশন এলাকায় বিকাল সোয়া ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ জহিরুল হক এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ৩৯ লিটার বাংলা চুলাই মদ আটক করা হয়। অপরদিকে একই উপজেলার চকবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ বোতল হুইস্কিসহ একটি মোটর সাইকেল জব্দ করেছে কর্ণেলবাজার সীমান্ত ফাঁড়ীর বিজিবি জওয়ানরা। এছাড়া রাত সাড়ে ৯টায় গংগাসাগর সীমান্ত ফাঁড়ীর জুনিয়র কর্মকর্তা মোঃ আতিকুর রহমান এর নেতৃত্বে আখাউড়া উপজেলার নিলাখাত নামক স্থানে অভিযান পরিচালনা করে ৪৮ বোতল ব্যাগ পাইপার হুইস্কি উদ্ধার করা হয়। তবে এইসব অভিযানে মাদক পাচারকারীর কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। প্রেস বিজ্ঞপ্তি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে