বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে কর্মরত বিদেশিদের সতর্ক থাকার পরামর্শ

B Baria Map Mainরাজধানীর গুলশান-২ এর হলি আর্টিজান বেকারিতে বন্দুকধারীদের হামলায় বেশ কয়েকজন বিদেশি নাগরিক নিহত হওয়ার পর ব্রহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কর্মরত বিদেশি নাগরিকদেরকে নিয়ে বৈঠক করেছে পুলিশ।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ পিডিবি কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির অধীন বিভিন্ন প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিকদের পুলিশের পক্ষ থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৈঠকে বিভিন্ন দেশের অন্তত ১৫ জন বিদেশি নাগরিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে বিদেশি নাগরিকদের পূর্বের চাইতে আরও বেশি সতর্কভাবে চলাচল করতে বহিরাগতদের সঙ্গে না মেশার পরামর্শ দেয়া হয়েছে। বিদেশিদের নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ দায়িত্ব পালন করছেন বলেও জানান ওসি।

এদিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে যাতায়াতকারি ভারতে বিদেশি নাগরিকদেরকেও সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে বলে জানিয়েছেন আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার।

 

 

জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত