,

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে মাস ব্যাপী তামাক বিরোধী জোটের কর্মসূচি

no smockডেস্ক রিপোর্ট : আগামী ৩১শে মে বিশ্ব তামাক মুক্ত দিবস। প্রতি বছরের মত এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে দিবসটি। দিবসটিকে সামনে রেখে বাংলাদেশ তামাক বিরোধী জোট-র সদস্য সংগঠনগুলো সারা দেশের প্রায় ১০০টি বেশি জেলা-উপজেলায় মাসব্যপী বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। কর্মসূচী মধ্যে থাকছে Ñ র‌্যালি, সভা, সেমিনার, লিফলেট বিতরণ ও বিভিন্ন ক্যম্পেইন । তামাকজাত দ্রব্যের উপর কর বৃদ্ধির দাবিতে জাতীয় সংসদের জনপ্রতিনিধিদের নিকট বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করবে তামাক বিরোধী সংগঠনগুলো।  
 
এ বছর বিশ্ব তামাক মুক্ত দিবসের  প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “তামাকের উপর কর বাড়ান (Raise taxes on tobacco)” কার্যকর তামাক নিয়ন্ত্রণে কর ও মূল্যবৃদ্ধিকে সর্বাধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। নরওয়ে, কানাডা, থাইল্যান্ডসহ পৃথিবীব অনেক দেশে কর বৃদ্ধির ফলে তামাকের ব্যবহার বহুলাংশে কমেছে। বাংলাদেশ প্রতিবছর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হলেও, সে হারে তামাকজাত দ্রব্যের মুল্য বৃদ্ধি পাচ্ছে না। ফলে মানুষের মাঝে তামাক ব্যবহার আশানুরূপভাবে হ্রাস করা সম্ভব হচ্ছে না। 
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে প্রণীত আন্তর্জাতিক তামাক নিয়ন্ত্রণ চুক্তি “ফ্রেমওয়ার্ক কন্ভেনশন অন টোবাকো কন্ট্রোল (এফসিটিসি)” এর আর্টিকেল ৬ – এ তামাকের উপর কর বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। 
 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর