,

অসহায় ও গরীব শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরণ

Alor Pothe Picব্রাহ্মণবাড়িয়ায় অসহায় ও গরীব শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে একটি সংগঠন। গতকাল শুক্রবার বিকেল ৪টায় সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের তেলিপাড়া গ্রামে ‘আলোর পথে’ নামের একটি সংগঠনের উদ্যোগে ও ইনসাফ যুব সংগঠনের সহযোগীতায় এসব পোষাক বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান।
সংগঠনের সভাপতি হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী, ইনসাফ যুব সংগঠনের প্রধান উপদেষ্টা আবুল বাশার, আলোর পথে সংগঠনের সহসভাপতি ডা. নুরুল হুদা পাবেল।
সংগঠনের সদস্য মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য এহসান মোল্লা, কাজী এনামুল হক রানা, পুঞ্জেন ভৌমিক, সুব্রত দাস, আজিজুল হাকিম রবিন, কৌশিক দেব, সোহেল রানা, গাজী মামুন হাসান, ইরফান নিরবসহ তেলিপাড়া এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান আলোর পথে সংগঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে অসহায় ও গরিব শিশুদের জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। পরে আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা তেলিপাড়া গ্রামের ৪০ জন অসহায় ও গরীব শিশুর হাতে ঈদের নতুন পোষাক তুলে দেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে