,

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান (ভিডিও)

downloadক্রয় মূল্যের চেয়ে অস্বাভাবিক অধিক মূল্য রাখার দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় চার অভিজাত কাপড় দোকানীকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঈদকে সামনে রেখে আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের সড়ক বাজার ও কোর্ট রোডের কাপড়ের দোকানগুলোতে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট বি.এম রুহুল আমিন রিমন এবং নির্বাহী ম্যজিস্ট্রেট উম্মে হানীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে এনডিসি ও নির্বাহী ম্যজিস্ট্রেট বি.এম রুহুল আমিন রিমন জানান, সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে জেলা শহরের কয়েকটি অভিজাত কাপড়ের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে ক্রেতাদের কাছ থেকে ক্রয় মূল্যের চেয়ে অস্বাভাবিক বিক্রয় মূল্য রাখায় এবং ক্যাশ মেমো দেখাতে না পারায় সড়ক বাজারস্থ অভিজাত শাড়ীর দোকান ‘ইলোরা’ কে ৫০ হাজার, মুক্তা ক্লথ স্টোরকে ৩৫ হাজার ও কোর্ট রোডস্থ ফ্যাশন হাউজ ‘ড্যাজল’কে ৫০ হাজার এবং টপটেক্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনসাধারণের স্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে জেলা বাজার নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. নাজমুল হক, সহকারী কমিশনার (কাস্টমস্) আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

https://www.youtube.com/watch?time_continue=6&v=zZrbDd4JJJo

71news.tv

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে