,

এবার হজে দুর্ঘটনা ঠেকাতে স্মার্ট ব্রেসলেট

 
আন্তর্জাতিক ডেস্ক :প্রতিবছর বিশ্বের লাখো মুসলিম সৌদি আরবের মক্কায় যায় হজ পালন করতে। হজযাত্রীদের নিরাপত্তা দিতে নতুন একটি উদ্যোগ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এবারের হজে প্রত্যেক হজযাত্রীকে পরিচয়পত্র হিসেবে দেয়া হবে বৈদ্যুতিক একটি ব্রেসলেট।বৃহস্পতিবার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, এই বৈদ্যুতিক ব্রেসলেট হজ করতে আসা মানুষদের হাতে পরিয়ে দেয়া হবে। এতে প্রত্যেকের ব্যক্তিগত ও মেডিকেল সম্পর্কিত তথ্য সংগৃহীত থাকবে।

2016_06_30_21_13_45_loMbsTQWPPnfHqyoc94pfsgyOmVmr5_original

ব্রেসলেটটি হবে পানিরোধক এবং জিপিএস(গ্লোবাল পজিশনিং সিস্টেম) সংযুক্ত। এমনকি হজ যাত্রীদের নামাজের সময় সূচির সংকেত দেবে এই ব্রেসলেট। যেহেতু বিশ্বের বিভিন্ন ভাষাভাষীর মুসলিমরা হজ পালনে মক্কা যায়, সেহেতু বহুভাষী একটি হেল্প ডেস্কও থাকবে তাদের সাহায্যার্থে।

প্রতি বিছর বিশ্বের প্রায় ৩০ লাখ মানুষ হজ পালনে সৌদি আরব যান। সেখানে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান অনেকে। গত বছর, ৭৬৯ জন হজযাত্রী নিহত হয়েছিলেন ভিড়ের চাপে যাদের বেশিরভাগই ছিলেন ইরানের নাগরিক। এরপর আন্তর্জাতিক চাপের মুখে পড়ে সৌদি। এরপর নিরাপত্তা জোরদার করতে কয়েক হাজার ক্যামেরা বসানো হয়েছে মক্কার জাতীয় মসজিদে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে