নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু,একজন আহত

downloadআকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে মোশারফ হোসেন(৩৮) নামে এক নিমার্ণ শ্রমিকের মৃত্যু হয়েছে ও একজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে চাতলপাড় বড় বাজারের পার্শ্ববর্তী জাহাঙ্গীর মিয়ার বাড়িতে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন উপজেলার চাতলপাড় ইউনিয়নের বাঘাইয়া নয়াহাট্রির মৃত আকবর আলীর ছেলে। আহত মাসুদ মিয়া একই গ্রামের মৃত তোরাব আলীর ছেলে। স্থানীয়রা জানায়, মোশারফ হোসেনসহ আরও কয়েক শ্রমিক বেশ কয়েকদিন ধরে চাতলপাড় বড় বাজারের পাশে জাহাঙ্গীর মিয়ার বাসায় ছাদের রড বাধাঁর কাজ করছিলেন। সকালে সে কাজ করার সময় রড় কাটেঁ উঠানোর সময় পাশে বিদ্যুতের তাঁরে লেগে যায় এতে মোশারফ হোসেন বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুত্বর আহত হয় মাসুদ মিয়া(৩৪) নামে অপর শ্রমিক। আশংকাজনক অবস্থায় মাসুদ মিয়াকে বাজিতপুর উপজেলার ভাগলপুর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আবদুল আহাদ ছাদে রড উঠানামার সময় এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৫৩১ মামলা, শীর্ষে ওয়ারী

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন

শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০