১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান

Picture-01সরাইল এর অধীনস্থ মুকুন্দপুর সীমান্ত ফাঁড়ীর জুনিয়র কর্মকর্তা মোঃ মিকাইল হোসেন এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বিজয়নগর উপজেলার সেজামোড়া এলাকায় দুপুর ২টায় একটি সিএনজিকে তল্লাশীর উদ্দেশ্যে থামার ইঙ্গিত দিলে চালক না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি সদস্যরা মোটরসাইকেল যোগে পিছু ধাওয়া করলে চালক এবং আরোহী সিএনজিটি রাস্তার পাশে একটি বাড়িতে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ঐ সিএনজিটি তল্লাশী করে ৩৪৬ বোতল ফেনসিডিলসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অপরদিকে কসবা উপজেলার চাতুয়াখোলা এলাকায় মঈনপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে অপর এক অভিযানে রাত ৮টায় ৫৬ বোতল ভারতীয় ব্যাগ পাইপার হুইস্কি আটক করা হয়। আটককৃত এসব মালামালের আনুমানিক মূল্য ৮,২৪,৪০০/-। তবে এইসব অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
প্রেস বিজ্ঞপ্তি

এ জাতীয় আরও খবর

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৫৩১ মামলা, শীর্ষে ওয়ারী

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন

শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০