বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পথশিশুদের মাঝে জেলা পুলিশের ইফতার বিতরণ

PIC Ifter B.baria 2জেলা পুলিশের উদ্যেগে পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার শহরের পৌর আধুনিক সুপার মার্কেট চত্ত্বরে শতাধিক পথশিশুর মাধ্যমে ইফতার বিতরণ করা। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) সোনিয়া পারভীনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মো. আবু সাঈদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. লোকমান হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, পথশিশুরা আমাদের থেকে ব্যতিক্রম নয়। তারাও একদিন আমাদের মতো হয়ে দেশের উন্নয়নে কাজ করবে। অসহায় এসব পথশিশুদের সাহায্যার্থে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পরে আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দফতর) রাজন দাস, সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান, উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহিম, শহর উপ-পরিদর্শক (টিএসআই) সোহাগ রানা প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত