,

আজ সারাদেশে ট্যাংক- লরি শ্রমিক ফেডারেশনের কর্মবিরতি

Lorry_BG20160628034229আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় তিন শ্রমিক নেতার মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার (২৮ জুন) সারাদেশে ১ ঘণ্টা কর্মবিরতি পালন করবে বাংলাদেশ ট্যাংক-লরি শ্রমিক ফেডারেশন।তবে  অাশুগঞ্জ উপজেলায় অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে।সোমবার (২৭ জুন) দিনগত রাতে নেতাকর্মীরা আলোচনা সভায় এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়।ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক এস এম আসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. শফিউল্লাহ, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সালাউদ্দিন, তিন নম্বর দক্ষিণ সুহিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর, জেলা কমিটির সহ-সভাপতি মো. আলকাস ও সেলিম মুন্সী প্রমুখ।

তাদের দাবি, হাইওয়ে পুলিশের সহকারী পরিদর্শক (এসঅাই) অানিসুজ্জামানসহ কয়েকজন অসাধু সদস্যের কারণে তিন শ্রমিক নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। দায়ী পুলিশ সদস্যদের অবশ্যই তদন্তের মাধ্যমে বিচারের আওতায় না আনা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।এর অাগে ফেডারেশনের কেন্দ্রীয় নেতারা শোকাহত তিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিন আরোহীসহ চলন্ত মোটরসাইকেলটি থামানোর সংকেত দেয় মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ সদস্যরা। এ সময় তিনজন মোটরসাইকেলে উঠার দায়ে পুলিশ তাদের আটক করে টাকা দাবি করে। আরোহীরা টাকা না দিয়ে চলে আসার চেষ্টা করতে এক পুলিশ সদস্য পেছন থেকে তার হাতে থাকা লাঠি ছুড়ে মারেন।এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে পেছন থেকে আসা পাথরবোঝাই ট্রাক তিনজনকে চাপা দেয়।

এসময় মোটরসাইকেল আরোহী জেলা ট্যাংক-লরি মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর খন্দকার (৪২), সাধারণ সম্পাদক আলী আজম রাজু (৪৩) ও দফদর সম্পাদক শাহজাহান মিয়া (৫২) ঘটনাস্থলেই মারা যান। তাদের সবার বাড়ি সদর উপজেলার ঘাটুরা গ্রামে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ