,

ব্রাহ্মণবাড়ীয়া নাসিরনগর ১০ ইউনিয়ন চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত।

received_1327449553948983আমিরজাদা চৌধুরী : তৃতীয় দফায় অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ানম্যানদের মধ্যে ১০ ইউনিয়নের চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন।

রোববার দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার তাদেরকে শপথবাক্য পাঠ করান।
শপথ নেওয়া ইউপি চেয়ারম্যানরা হলেন, হরিপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান অাঁখি, চাতলপাড় ইউনিয়নের শেখ আবদুল আহাদ, ভলাকুট ইউনিয়নের এস.এম বাকি বিল্লাহ্ জুয়েল, কুন্ডা ইউনিয়নের মো. ওয়াছ আলী, বড়িশ্বর ইউনিয়নের এ.টি.এম মোজাম্মেল হক, গুনিয়াউক ইউনিয়নের মো. আবুল হোসেন, চাপরতলা ইউনিয়নের মো. ফায়েজ উদ্দিন ভূইয়া, গোকর্ণ ইউনিয়নের মো. হাসান খান, পূর্বভাগ ইউনিয়নের মো. হাবিবুর রহমান ও ধরমন্ডল ইউনিয়নের মো. বাহার উদ্দিন চৌধুরী।

তবে উচ্চ আদালতে রিট পিটিশন থাকায় নাসিরনগর সদর, ফান্দাউক ও গোয়ালনগর ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হয়নি।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছমিন নাহার রুমার সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জেম আহমদসহ বিভিন্ন ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে