,

ট্রানজিটের পণ্য পরিবহন,বাংলাদেশের সড়ক নির্মাণে ঋণ দেবে ভারত

1466434146-550x296বাংলাদেশের আশুগঞ্জ নদী বন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়কটি চার লেনে করার উদ্যোগী হয়েছে বাংলাদেশ। মোট ৬৮ কিলোমিটার সড়ককে চার লেন করতে ব্যায় হবে প্রায় ৩ হাজার ৪৬০ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে দেবে ৫২৯ কোটি টাকা এবং বাকি টাকা ভারতের কাছ থেকে ঋণ হিসেবে পাওয়া যাবে।
এ প্রকল্প বাস্তবায়নে সরকার পক্ষ থেকে প্রচুর পরিমাণে জমি অধিগ্রহণ করতে হবে। আর সেকারণেই প্রকল্প ব্যয় বেশি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ত্রিপুরাসহ উত্তর-পূর্বের রাজ্যগুলোতে পণ্য পরিবহন সহজতর করার লক্ষ্যে চার লেনের সড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ জন্য একটি প্রকল্প প্রস্তাব অনুমোদনের জন্য ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রস্তাব অনুযায়ী সড়ক ও জলপথ অধিদপ্তর চলতি বছরই কাজ শুরু করে ২০১৯ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারন করেছে।
ভারতসহ ঐ অঞ্চলের অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে ট্রানজিটসহ বাণিজ্য সম্প্রসারণে ঐ সড়ক নেটওয়ার্কটির উন্নয়ন প্রয়োজন। প্রকল্প প্রস্তাবনায় ঐ প্রকল্পে ভারতের দুই বিলিয়ন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। তবে ভারতীয় ঋণের শর্ত অনুযায়ী চার লেন সড়কের নির্মাণ কাজে শুধু ভারতীয় প্রতিষ্ঠানই দরপত্রে অংশ নিতে পারবে। সূত্র : দৈনিক যুগশঙ্খ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে