,

ব্রাহ্মণবাড়ীয়া অস্ত্র ও গুলি সহ আটক ২

received_1325891937438078আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় শহরে বিদেশি পিস্তল ও গুলিসহ শফিকুল ইসলাম খোকন (৪৪) ও মো. কাউছার মিয়া (৩৫) নামে দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পৌরশহরের কলেজপাড়া উত্তর কাউতলী বালুর মাঠ থেকে অভিযান চালিয়ে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করে।

আটক কাউসার ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কলেজপাড়া এলাকার মো. আব্দুল খালেকের ছেলে ও খোকন জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের মো. লুলু মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. ফায়জুল হাসান সাজ্জাদ আটকের বিষয়টি নিশ্চিত করে আমাদের কে জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কলেজপাড়া উত্তর কাউতলী বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে মো. শফিকুল ইসলাম খোকন ও মো. কাউসার মিয়াকে আটক করে।তারা মূলত অস্ত্র ব্যবসার সাথে জড়িত।

এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে