বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে গ্লাস চাপায় শিশু নিহত

downloadব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাপড়ের দোকানের থাই গ্লাস (কাঁচ) চাপায় হাসান মোহাম্মদ (দুই মাস) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত হাসান মোহাম্মদ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের পাঁচভিটা মধুপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় লোকমান মিয়ার স্ত্রী আমেনা বেগম তার দুই মাসের শিশুপুত্র হাসানকে নিয়ে ইদের কেনাকাটা করার জন্য খোলাপাড়া বাজারে হানিফ মিয়ার একটি কাপড়রের দোকানে যান। এ সময় দোকানে স্থানীয় চৌধুরী বাড়িা হানিফ,বাসার ও ছাদির মিয়াসহ কয়েকজন ব্যক্তি তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দোকানের থাই গ্লাসটি (কাঁচ) শিশু হাসানের মাথার উপর পড়ে গেলে সে গুরুত্ব আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে এই ঘটনাটি ধামাচাপা দিতে শরীফপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বাসার চৌধুরী চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও মুঠোফোনে আবুল বাসার চৌধুরী তা অস্বীকার করেছে।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুনগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত