,

আশুগঞ্জে চেয়ারম্যান বাদল সাদিরের বাড়িতে বোমা হামলা॥ দুটি হাত বোমা উদ্ধার

B Baria Map Mainআশুগঞ্জ প্রতিনিধি॥ আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সাদিরের বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। গত রবিবার ভোর রাতে উপজেলার তারুয়া গ্রামে নিজ বাড়িতে দুটি হাত বোমার বিস্ফোরণ ঘটায় প্রতিপর্ক্ষের লোকজন। এ সময় বাড়ির পার্শ্বে আরো দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
তারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সাদির জানান, গত ১২ জুন তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য নির্বাচনে ভোট গ্রহনকে কেন্দ্র করে একই গ্রামের সামিউল্লা পাড়ার বাসিন্দা ও তারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ মিয়ার লোকজনের সাথে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় উভয় পক্ষের লোকজনের মধ্যে গত কয়েকদিন যাতব উত্তপ্ত বিরাজ করছিল। এর জের ধরে গতকাল রবিবার ভোরে তারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ মিয়ার নেতৃত্বে সাদ্দাম হোসেন, কামাল হোসেন, জামাল মিয়া আমার বাড়িতে বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরন ঘটায়। বোমার বিস্ফোরন শব্দ শুনে তাৎক্ষনিক লোকজন বাড়ির সামনে আসলে তারা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় আমি নিরাপত্তা হীনতায় ভোকছি।
বাদল সাদিরের ভাই বীরমুক্তিযোদ্ধা কাইয়ুম সাদির জানান, ভোর রাতে বোমার শব্দ শুনে বাড়ির প্রধান ফটকের সামনে গেলে গিয়ে দেখি সুরুজ মিয়া, সাদ্দাম হোসেন, কামাল হোসেন, জামাল মিয়া দ্রুত পালিয়ে যায়।
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে