১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন : বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার
অদ্য ১৯ জুন ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক চোরাচালান নিরোধ অভিযান পরিচালনা করে প্রায় ১,৭৩,৪০০/- টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল আটক করে।
অদ্য ১৯ জুন ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ আখাউড়া সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ আনিছুর রহমান এর নেতৃত্বে আখাউড়া উপজেলার হীরাপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে সকাল ৮: ৪৫ ঘটিকায় ২০৭ বোতল স্কফ, ৩৫ বোতল ফেনসিডিল এবং একটি অটো রিক্সা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া ফকিরমোড়া সীমান্ত ফাঁড়ীর অপর একটি অভিযানে সকাল সাড়ে ৮টায় একই উপজেলার কল্যাণপুর এলাকা হতে ১৯ বোতল স্কফ এবং ১৪ বোতল বিয়ার হুইস্কি উদ্ধার করে।
অপরদিকে বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকা হতে সিংগারবিল সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ আব্দুল মান্নান এর নেতৃত্বে সকাল ১০টায় ২০ বোতল স্কফ আটক করা হয়েছে। তবে এইসব অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি। (প্রেস বিজ্ঞপ্তি)











