,

ব্রাক্ষণবাড়ীয়া  বিএনপির গণ গ্রেফতার বিরোধী মিছিল পুলিশী বাধায় পণ্ড

BNP আমিরজাদা চৌধুরী : সারাদেশে জঙ্গি দমনে পুলিশের সাঁড়াশি অভিযানের নামে নিরীহ মানুষ এবং বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গণগ্রেফতারের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনিপর বের করা বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে শহরের পাওয়ার হাউস রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপির নেতৃবৃন্দ। মিছিলটি কিছুদূর এগিয়ে কালীবাড়ি মোড় যাওয়া মাত্র পুলিশ তাতে বাধা দেয়। এর ফলে বিক্ষোভ মিছিল নিয়ে বেশি দূর যেতে পারেনি। পরে পুলিশি বাধা উপেক্ষা করেই সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা জঙ্গি দমনের নামে গণগ্রেফতার বন্ধের দাবি জানিয়ে বলেন, জঙ্গী দমনের নামে পুলিশ নিরীহ মানুষ এবং বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করছে। আমরা এসব গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে