শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীতলক্ষ্যায় একে একে মিলল পাঁচ লাশ

নারায়ণগঞ্জে অপহূত সাতজনের মধ্যে পাঁচজনের লাশ আজ বুধবার শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়েছে। এঁদের মধ্যে চারজনকে শনাক্ত করেছেন নিহতদের পরিবারের সদস্যরা।



যে চারজনের লাশ শনাক্ত করা হয়েছে তাঁরা হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, তাঁর গাড়িতে থাকা তাজুল ইসলাম ও মনিরুজ্জামান স্বপন এবং আইনজীবী চন্দন সরকারের গাড়িচালক ইব্রাহিম। তবে এখনো খোঁজ মেলেনি নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দনকুমার সরকারের।




বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নজরুলের লাশ শনাক্ত করেন তাঁর ভাই আবদুস সালাম, স্বপনের লাশ শনাক্ত করেন তাঁর ভাই রিপন, ইব্রাহিমের লাশ শনাক্ত করেন তাঁর ভাই আবু বকর এবং তাজুলের ভাই আনিস তাঁর লাশটি শনাক্ত করেন।



এর আগে আজ বুধবার দুপুরে বন্দর উপজেলার গলাগাছিয়া ইউনিয়ন এলাকায় শীতলক্ষ্যা নদীতে প্রথমে তিনটি লাশ ভেসে ওঠে। পরে আরও দুটি লাশের সন্ধান মেলে সেখানে।



বন্দর থানার ওসি এর আগে জানিয়েছিলেন, স্থানীয় লোকজন গলাগাছিয়া ইউনিয়ন এলাকায় শীতলক্ষ্যা নদীতে তিনটি লাশ ভেসে ওঠার খবর পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ তিনটি উদ্ধার করে। লাশগুলো পচে গন্ধ বের হচ্ছে। পরে আরও দুটি লাশের সন্ধান পাওয়া যায়। 

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ