,

আওয়ামীলীগ সরকার গণতন্ত্র ও ভোটের অধিকার কেড়ে নিয়েছেন-একরামুজ্জামান

Nasirnagar Picture(BNP)-1আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ বিএনপির নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ সম্পাদক ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ এ. কে. একরামুজ্জামান বলেছেন, গণতন্ত্র ও ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন করছেন। যারা গণতন্ত্র ও ভোটের অধিকার কেড়ে নিয়েছেন তারা বাঘের পীঠে চড়ে বসেছেন। তিনি বলেন,বিএনপির হারানোর কিছু নেই, হারানোর দিন শেষ। সামনে পাবার দিন। বর্তমান সরকার সারা বিশ্ব থেকে এখন বিচ্ছিন্ন। আজ বৃহস্পতিবার নাসিরনগর বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য আলহাজ্ব সৈয়দ এ. কে. একরামুজ্জামান এসব কথা বলেন। উপজেলা বিএনপির সহ-সভাপতি ফান্দাউক ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট একেএম কামরুজ্জামান মামুনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোর্কণ ইউপি চেয়ারম্যান এমএ হান্নানের পরিচালনায় ইফতার পার্টিতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, সহ-সভাপতি মোঃ জিল্লর রহমান,এডঃ শফিকুর রহমান, এডঃ গোলাম সারওয়ার খোকন,যুগ্ম সম্পাদক এডঃ আনিসুর রহমান মঞ্জু,সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক এবিএম মমিনুল হক, সহ-দপ্তর সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল চৌধুরী,পূর্বভাগ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসন হাজারী, হরিপুর ইউপি চেয়ারম্যান হাজ্বী মোঃ জামাল মিয়া, চাপরতলা ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভুইয়া,গুনিয়াউক ্ইউপির নবনিবার্চিত চেয়ারম্যান আবুল হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমূখ।ইফতার মাহফিলে উপজেলা,ইউনিয়ন,ওয়ার্ড বিএনপি,যুবদল,ছাত্রদলসহ অঙ্গসংগঠনের তৃণমূল পযার্য়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে হাফেজ মাওলানা অলি উল্লাহ’র পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে