৫ জানুয়ারির নির্বাচন নিয়ে এইচআরডব্লিউর প্রতিবেদন সহিংসতার জন্য সরকার ও বিরোধীপক্ষ দায়ী

অনলাইন ডেস্ক: বাংলাদেশে গত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সহিংসতায় ক্ষতবিক্ষত হয়েছিল। এর জন্য সরকার ও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর সদস্যরা সবাই দায়ী।

নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এক নতুন প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনটি গতকাল মঙ্গলবার এইচআরডব্লিউর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

ওই প্রতিবেদনে নির্বাচনের আগে, পরে ও নির্বাচনকালীন নির্যাতনের জন্য সরকার ও বিরোধী—উভয় পক্ষকে দায়ী করা হয়েছে।

বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিতর্কিত নির্বাচনকে কেন্দ্র করে সহিংস হামলায় কয়েক শ মানুষ হতাহত হন।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেছেন, স্বাধীনতার পর থেকে এটি সবচেয়ে রক্তাক্ত নির্বাচন। এ সময় যা ঘটেছে, তা নিরসনে দৃঢ় পদক্ষেপ নেওয়া না হলে বাংলাদেশের পরিস্থিতি সম্ভবত আরও খারাপের দিকে যাবে।

অ্যাডামস আরও বলেন, প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের শুধু এই অর্থহীন সহিংসতার নিন্দা করে প্রকাশ্যে বিবৃতি দেওয়াই যথেষ্ট নয়। হিংসাত্মক কার্যকলাপের জন্য দায়ী দলের সদস্যদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াও গুরুত্বপূর্ণ।

 বিস্তারিত আসছে…

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী