,

বিল বাকি, নওয়াজের বাড়ির গ্যাসসংযোগ বিচ্ছিন্ন

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গত বুধবার গ্যাস-বিদ্যুত্ চোরদের বিরুদ্ধে ‘জিহাদ’ করার ঘোষণা দিয়েছেন। এর এক সপ্তাহ পার না হতেই জানা গেল, খোদ প্রধানমন্ত্রীর বাড়িতে শুধু গ্যাসেরই বিল বাকি পড়েছে ৪০ লাখ রুপির বেশি। বারবার তাগাদা দেওয়ার পরও বিল না পেয়ে গ্যাসের সেবাদাতা প্রতিষ্ঠান বাড়ির গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।

পাকিস্তানের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে গতকাল সোমবার এ কথা জানানো হয়।

খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসা ও অফিসে গ্যাসের বিল বাকি আছে ৪০ লাখ ৭০ হাজার রুপি। প্রধানমন্ত্রীর বাসা-অফিস ছাড়াও বর্তমানে রাজধানী ইসলামাবাদে পার্লামেন্ট ভবন, সাংসদদের বাসভবন ও কেন্দ্রীয় শরিয়া আদালতসহ আরও কিছু সরকারি ভবনের গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

পাকিস্তানের ট্রিবিউন পত্রিকার খবরে বলা হয়েছে, বকেয়া বিল পরিশোধের জন্য বারবার তাগাদা দেওয়া হয়েছে বলে গ্যাসসংযোগ প্রদানকারী সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের মুখপাত্র জানিয়েছেন।

মাত্র কদিন আগেই যাঁরা গ্যাসের বিল বকেয়া রাখেন তাঁদের ব্যাপারে জিরো-টলারেন্স দেখাতে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নির্দেশ দেন। তিনি এ ধরনের অভ্যাসকে অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন। এর মাত্র কয়েক দিনের মাথায় তাঁর নিজের সরকারি বাসার গ্যাসসংযোগই বিচ্ছিন্ন করা হলো।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর