শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দেশ অস্থিতিশীল করতেই প্রকাশ্যে অপহরণ’

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত হিসেবেই চোরাগোপ্তা হামলা ও প্রকাশ্যে অপহরণের মতো ঘটনা ঘটছে। তিনি বলেন, ‘আমরা এ ব্যাপারে অন্ধকারে ঢিল ছুড়তে চাই না। সরকার এ ধরনের চক্রান্ত মোকাবিলায় যথেষ্ট কঠোর অবস্থানে রয়েছে।’

যোগাযোগমন্ত্রী আজ মঙ্গলবার দুপুরে সাভারে বিআরটিএর কার্যালয় পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

যোগাযোগমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত বিভিন্ন সময়ে আন্দোলনের কথা বলেও সফল হতে পারেনি। নিজেদের আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে না পেরে তারা এখন অস্ত্রের ভাষা ব্যবহার করছে। তাদের অস্ত্রের এ ভাষা আইনিভাবে মোকাবিলা করা হবে। অচিরেই সরকার এ ব্যাপারে কঠোর অবস্থানে যাবে বলেও জানান তিনি।

যোগাযোগমন্ত্রী এ সময় সাভার বিআরটিএ কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি দালালদের দৌরাত্ম্য বন্ধের জন্য পুলিশকে অভিযান পরিচালনা করার নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা