শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৮ এপ্রিল বিএনপির বিক্ষোভ, ৪ মে গণ-অনশন

1078bnp pataka২৮ এপ্রিল সারা দেশে উপজেলা, জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। ৪ মে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সার দেশে গণ-অনশন কর্মসূচি পালন করবে তারা।

আজ শনিবার সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

দলের চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতা-কর্মীদের নামে ‘মিথ্যা’ মামলা, গুম, খুনের ঘটনা ও আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে রাজনৈতিক কর্মকাণ্ড ও ভবিষ্যতে নির্বাচন থেকে দূরে রাখতে নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে সরকার নীলনকশা তৈরি করছে। গত কয়েক দিনে আওয়ামী সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীদের ওপর ভয়াবহ নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা