,

আন্না হাজারেকে প্রাণনাশের হুমকি

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সমাজবাদী বর্ষীয়ান নেতা আন্না হাজারেকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। সমাজে ‘অস্থিরতা’ ছড়ানোর অভিযোগ তাকে এ হুমকি দেওয়া হয়েছে। রোববার আন্না হাজারের কার্যালয়ে চিঠিটি এসে পৌঁছে বলে জানিয়েছেন তার এক সহযোগী।
আন্না হাজারের মুখপাত্র সায়াম আসাবা বলেন, ‘ মারাঠি ভাষার হাতে লেখা চিঠিটি বিকেলে রালেগান সিদ্ধি গ্রামে হাজারের কার্যালয়ে এসে পৌঁছে।’
চিঠির বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এতে লেখা ছিল, ‘সমাজে অসন্তোষ ছড়ানোর কারণে আপনাকে হত্যা করা হবে।’

anna-hajare-indian-gandhi33933_0
চিঠিটির প্রেরক হিসেবে মহারাষ্ট্রের আহমেদনগর থেকে ৬৫ কিলোমিটার দূরের নেভাসি এলাকার আম্বাদাস লস্কর নামে এক ব্যক্তির লেখা আছে।
এ ব্যাপারে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, এ ধরনের একটি চিঠির বিষয়ে তারা তথ্য পেয়েছে। তবে তদন্তের বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা জানিয়েছে পুলিশ।এর আগেও বিভিন্ন সময় প্রাণনাশের হুমকিসহ বেনামি চিঠি পেয়েছেন আন্না হাজারে। এ ধরনের শেষ চিঠি পান গত জানুয়ারিতে। ওই চিঠিতে ২৬ জানুয়ারি তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে