,

হিজাব না পরায় ইরানে ৮ মডেল গ্রেপ্তার

19962-irani-modelআন্তর্জাতিক ডেস্ক : হিজাব না পরে অনলাইন পণ্যের বিজ্ঞাপনে মডেল হওয়ায় ৭ নারী মডেল এবং এক পুরুষকে গ্রেপ্তার করেছে ইরান। ১৯৭৯ সাল থেকে নারীদের জন্য সম্পূর্ণ চুল ঢেকে হিজাব পরা বাধ্যতামূলক।
বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

ইরানের সাইবার ক্রাইম আদালতের আইনজীবীদের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, অইসলামি ঢঙে অনলাইন বিজ্ঞাপনে ছবি পোস্ট করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

একই অপরাধে ১৭০ জনকে শনাক্ত করে গ্রেপ্তার অভিযান শুরু করেছে দেশটি। এর মধ্যে ৫৯ জন চিত্রগ্রাহক ও মেক-আপ শিল্পী, ৫৮ জন মডেল এবং ৫১ জন ফ্যাশন স্যালুন ম্যানেজার রয়েছেন। তবে এদের মধ্যে ২৯ জনের বিরুদ্ধে ক্রিমিনাল ইনভেস্টিগেশন করা হচ্ছে। এ ২৯ জনের মধ্যে রোববার আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার গ্রেপ্তারের বিষয়ে একটি রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দেন ইরানের রাষ্ট্রীয় আইনজীবী জাভেদ বাবায়েই। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘নৈতিকতা ও পারিবারিক ভিত্তির জন্য হুমকি’ হয়ে ওঠায় অইসলামি কর্মকা-ের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বাবায়েই দাবি করেছেন, ইরান থেকে ইন্সটাগ্রামে ২০ শতাংশ ছবি পোস্টের জন্য মডেলিং সংস্থাগুলো দায়ী। এসবের মাধ্যমে তারা ‘অনৈতিক, অইসলামি সংস্কৃতি ও উচ্ছৃঙ্খলতা’ উৎপাদন করছে এবং ছড়িয়ে দিচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে