বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিপাইনে ফিরছে মৃত্যুদণ্ড

4আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে আবারো মৃত্যুদণ্ডের বিধান চালু করার ঘোষণা দিয়েছেন নব নির্বাচিত প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। এছাড়া তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সন্দেহভাজন অপরাধীদের গুলি করে হত্যার অনুমোদন দেবেন বলেও জানিয়েছেন।

দেশে নতুন করে মৃত্যুদণ্ড সাজা বহাল করার জন্য তৎপরতা শুরু করার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। তিনি এর ওপর কংগ্রেসে প্রস্তাব পেশ করবেন বলে জানিয়েছে বিবিসি। তবে তিনি কীভাবে ওই প্রস্তাব অনুমোদন করাবেন তা এখনো স্পষ্ট নয়। কেননা প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষিত হয়নি। কংগ্রেসে নতুন করে মৃত্যুদণ্ডের ওপর আনীত প্রস্তাব পাস করাতে হলে তার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন লাগবে।

কঠোর হাতে অপরাধ দমনের প্রতিশ্রুতি দিয়েই নির্বাচনে বিপুল ভোটে বিজয় লাভ করেছেন দুতের্তে। আগামী মাসের ৩০ তারিখে ছয় বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে তার।

গত সপ্তাহের নির্বাচনের জয়ী হবার পর রোববার এক সংবাদ সম্মেলনে অংশ নেন দুতের্তে। সাংবাদিকদের সাথে প্রথম আলাপেই অপরাধ ও মাদক মোকাবেলায় তার কঠিন নীতিমালার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমি কংগ্রেসের কাছে মৃত্যুদণ্ডের বিধান পুনরায় চালু করার দাবি জানাবো।’ প্রসঙ্গত, ফিলিপাইনে মৃত্যুদণ্ডের বিধান বাতিল করা হয়েছিল ২০০৬ সালে।

এছাড়া তিনি পুলিশকে সন্দেহভাজন অপরাধীদের গুলি করার ক্ষমতা দেয়ার কথাও ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘সংঘবদ্ধ অপরাধীরা কোনো প্রতিবাদ করলে আমি পুলিশকে তাদেরকে গুলি করে হত্যার নির্দেশ দিব। আপনারা (সাংবাদিক) শুনেছেন তো? সকল অপরাধীকে গুলি করে হত্যা করা হবে।’

এর আগেও তিনি নির্বাচনী প্রচারণার সময় মাদক পাচারকারীদের উদ্দেশ্য করে বলেছিলেন,‘তোমরা মানবাধিকারের কথা ভুলে যাও। নিজেদের লোকজনকে সামলে রাখ। তোমাদের জন্য ভালো হয় দেশ ছেড়ে পালিয়ে যাওয়া। কেননা আমি তোমাদের হত্যা করব। এরপর মৃতদেহগুলো ম্যানিলা উপসাগরে ছুড়ে ফেলব। এতে সেখানকার মাছগুলো আরো মোটা তাজা হবে।’

এর আগে ফিলিপাইনের দক্ষিণের শহর দাভাও-র মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে কঠোরভাবে অপরাধ দমন করে সুখ্যাতি পেয়েছিলেন দুতের্তের। এবার সেই নীতির বাস্তবায়ন ঘটাতে চলেছেন গোটা দেশে। এছাড়া অ্যালকোহলের ওপর নিষেধাজ্ঞা, ভবনের ভেতর ধূমপান নিষিদ্ধ এবং শিশুদের জন্য রাত্রিকালীন কারফিউর কথাও বলেছেন নব নির্বাচিত প্রেসিডেন্ট দুতের্তে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত