বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাদেনের মৃত্যুর সংবাদ ওবামার আগে পেয়েছিলেন ‘রক’

 

আন্তর্জাতিক ডেস্ক :ডোয়েন জনসন ‘দ্য রক’ নামেই বেশি পরিচিত। ওই নামেই তিনি ডব্লিই ডব্লিউ ই বা পেশাদার রেসলিং-এর দুনিয়ায় বিখ্যাত। অভিনয় করেছেন বেশ কিছু হলিউড সিনেমাতেও। কিন্তু ‘রক’-এর নাম অতি রহস্যজনকভাবে জড়িয়ে আছে ওসামা বিন লাদেনের হত্যাকাণ্ডের সঙ্গে।২০১১ সালের ১ মে মার্কিন সময় বেলা ২টা ৪০ এ আল কায়দা নেতা লাদেন পাকিস্তানের অ্যাবটাবাদে তার গুপ্ত আস্তানায় মার্কিন সেনাবাহিনীর হাতে নিহত হন। তার ঘন্টাখানেক পরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে খবর পৌঁছয়, লাদেনের বিরুদ্ধে অভিযান সফল হয়েছে।

bdp_rok

 

সন্ধে ৭টার দিকে ওবামাকে খবরটি সম্পর্কে সুনিশ্চিৎ করা হয়। রাত ১১টা ৩৫ এ টিভিতে এই কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ওবামা। কিন্তু মজার বিষয় হল, রাষ্ট্রপতির এই ঘোষণারও অন্তত ১ ঘন্টা আগে রক একটি টুইট করেন।রাত ১০টা ২৪-এ করা সেই টুইটে ‘রক’ বলেন, ‘‘দুনিয়াকে কাঁপিয়ে দেওয়ার মতো একটি খবর পেলাম। মুক্ত মানুষের দেশ, সাহসী মানুষের দেশ— আমেরিকার বাসিন্দা হওয়ার কারণে আমি গর্বিত।’’ বলাই বাহুল্য, এই টুইটের লক্ষ্য ছিল লাদেন-বিরোধী অভিযানের সাফল্য।

 

কিন্তু প্রশ্ন হল, এমন গোপনতম একটি সামরিক অভিযান— যার খবর উচ্চতম পদস্থ মার্কিন আধিকারিরাও অনেকে জানতেন না— তার সাফল্যের খবর ‘রক’ কীভাবে পেলেন?
এই প্রশ্নের কোন সঠিক উত্তর কোন দিনই ‘রক’ দিতে পারেননি। তবে ‘রক’-এর এক দূর সম্পর্কের ভাই লাদেন-অভিযানের সদস্য ছিলেন। সম্ভবত তার কাছ থেকেই লাদেনের মৃত্যুসংবাদ পেয়েছিলেন রক। কিন্তু সেই অনুমান সত্য কি না তা আজও জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত