বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে আত্মঘাতী হামলায় ২৫ পুলিশ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেটের এক আত্মঘাতী হামলায় দক্ষিণ ইয়েমেনে অন্তত ২৫ পুলিশ সদস্য নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে ৬০ জন।রোববার দেশটির বন্দরনগরী মুকাল্লার একটি পুলিশ ঘাঁটিতে এ হামলার ঘটনাটি ঘটে।

yemen_127825

নিরাপত্তা সূত্র জানিয়েছে, রোববার মুকাল্লার ফোয়ার উপকণ্ঠের একটি সামরিক বেসে আক্রমণকারী তার বিস্ফোরকটি ফাটান। এ হামলায় ২৫ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।