,

ভারতীয় সেনাবাহিনীতে বিদ্রোহ!

118852_113আন্তর্জাতিক ডেস্ক : উত্তর-পূর্ব ভারতে ভারতীয় সেনাবাহিনীর একটি ইউনিটে ছোটখাট একটি বিদ্রোহ হয়েছে বলে দেশটির বিভিন্ন মিডিয়ার খবরে বলা হয়েছে। সেনা জওয়ানদের সাথে সংঘর্ষে এক ক্যাপ্টেন এবং তিন অফিসার আহত হয়েছেন বলেও খবরে বলা হয়।

এনডিটিভির খবরে বলা হয়, ফ্রন্টলাইন ইউনিটের এক সেনা জওয়ানের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়৷ অভিযোগ, ১০ কিলোমিটার মার্চ করার পরই মৃত্যু হয় ওই জওয়ানের৷ এই ঘটনার পরই চার-পাঁচজন সেনা জওয়ানের সঙ্গে অফিসারদের সংঘর্ষ শুরু হয়৷ এই ঘটনায় গুরুতর জখম হন একজন ক্যাপ্টেন এবং তিন অফিসার৷

ভারতীয় সেনার পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘রুটিন ট্রেনিংয়ের সময় এক জওয়ানের মৃত্যুর পরই ইনফ্যান্ট্রি ইউনিটে উত্তেজনা ছড়ায়৷ এটা কোনো বিদ্রোহের ঘটনা নয়৷ রুট মার্চ করার আগে ওই জওয়ান বুকে ব্যথা অনুভব করেন৷ ইউনিটের মেডিক্যাল অফিসার সঙ্গে সঙ্গে তাকে পরীক্ষা করে দেখেন৷ সেই সময় তাকে সুস্থ বলে জানালেও রুট মার্চ চলার সময় ফের অসুস্থ হয়ে পড়েন তিনি৷’’

দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর সদর দফতর থেকে আরো বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ওই এলাকায় সেনাবাহিনীর শক্তি বাড়ানো হয় বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা সত্য নয়।

উল্লেখ্য, শাস্তি হিসেবে জওয়ানদের ১০ কিলোমিটার মার্চ করানো হয়৷
এনডিটিভির খবরে বলা হয়, ২০১২ সালে লাদাখে ‘ফিল্ড ফায়ারিং’য়ের সময় আর্টালারি ইউনিটের সৈন্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে জানা যায়, জওয়ানরা সিনিয়র অফিসারদের কর্তৃত্ব অস্বীকার করেছিলেন। জওয়ানদের হামলায় এক অফিসার গুরুতর আহত হয়েছিলেন।নয়া দিগন্ত

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে