,

ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি

5302134আন্তর্জাতিক ডেস্ক : জেনেজুয়েলায় ৬০ দিনের জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ওপেকভুক্ত কয়েকটি দেশ এবং যুক্তরাষ্ট্র তার বামপন্থি সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে বলে তিনি এ জরুরি অবস্থা জারি করেন।

জরুরি অবস্থার আওতায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে গত বছর কলম্বিয়ার সীমান্তবর্তী রাজ্যগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।

শুক্রবার সকালে মার্কিন বিশেষজ্ঞরা বলেছেন, তারা ভেনেজুয়েলার অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ভেঙে পড়া সার্বিক পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন। মাদুরো তার মেয়াদ সম্পূর্ণ করতে পারবেন না বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। এরপরই জরুরি অবস্থার ঘোষণা দিলেন মাদুরো।

এদিকে, বিরোধীদল দেশে বিরাজমান খাদ্য ও ওষুধের সংকট, বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যয়, ব্যাপক মুদ্রাস্ফীতিসহ বেশ কিছু সমস্যাকে সামনে এনে নিজেদের প্রতি সমর্থন বাড়ানোর চেষ্টা করছে। তবে মাদুরো দেশের সার্বিক পরিস্থিতি ফিরিয়ে আনতে জরুরি অবস্থা ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে