বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে ২০ কেজি স্বর্ণসহ আটক ৪

gold-2শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ২০ কেজি স্বর্ণসহ চার জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। সোমবার রাত সাড়ে নয়টার দিকে সিঙ্গাপুর থেকে আসা একটি বিমান থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন শাহনাজ হোসেন, আনজিলা হোসেন, আজাদ নাবিল এবং নাবিল ইবনে ইকবাল।

জানা যায়, সিঙ্গাপুর থেকে আসা এ চার যাত্রীকে শুল্ক গোয়েন্দাদের সন্দেহ হলে তাদেরকে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রতিটি স্বর্ণের বারের ওজন এক কেজি করে।

শুল্ক গোয়েন্দ বিভাগের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা স্বর্ণগুলো সিঙ্গাপুর থেকে বাংলাদেশে নিয়ে আসে। বিমান বন্দরে তাদেরকে চ্যালেঞ্জ করা হলে তারা প্রথমে অস্বীকার করে। পরে তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

 

এ জাতীয় আরও খবর