বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ

B Baria Map Mainমহিছুজ্জামান কাজল : ব্রাহ্মণবাড়িয়ায় বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক সহায়তা হিসেবে নিবন্ধিত জেলেদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসার মোঃ নূরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মহসিন, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত।
স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ শরীফ উদ্দিন। বক্তব্য রাখেন নিবন্ধিত জেলে নির্মল চন্দ্র দাস। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন।
অনুষ্ঠানে সদর উপজেলার সুহিলপুর ও মাছিহাতা ইউনিয়নের ৪০জন জেলেকে সেলাই মেশিন প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত