শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবির নেতা হত্যা মামলায় গয়েশ্বর-আমান কারাগারে

gaeshor রামপুরা থানার একটি হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানের জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। তবে একই মামলায় দলের অপর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ৫০ হাজার টাকা মুচলেকায় জামিন দেয়া হয়েছে।   

 
রবিবার দুপুর সোয়া ১টার দিকে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশীদ এ নির্দেশ দেন।
 এর আগে এ তিন নেতা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
 
গত বছরের ২৯ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে মালিবাগ চৌধুরীপাড়ায় দক্ষিণখান থানার শিবিরের সভাপতি মানছুর প্রধানীয়া নিহত হবার ঘটনায় এ মামলা দায়ের হয়। 
 অভিযোগ রয়েছে, পুলিশের গুলিতে তিনি নিহত হয়েছিলেন।
 
বিএনপির এই নেতারা গত ৯ মার্চ হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন পেয়েছিলেন। জামিনের মেয়াদ শেষে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
 
হাইকোর্টের নির্দেশে রবিবার আদালতে আত্মসমর্পণ করলে আদালত এই নির্দেশ দেয় বলে জানান বিএনপি নেতাদের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। আরটিএনএন 

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা