,

ইতিহাস ভেজালমুক্ত করার আহ্বান খাদ্যমন্ত্রীর

মুক্তিযুদ্ধের ইতিহাস ও রাজনীতিকে ভেজালমুক্ত করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

আজ শনিবার সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে ‘ভেজাল প্রতিরোধে সরকার ও স্বেচ্ছাসেবী সংগঠনের করণীয়’ শীর্ষক এক সেমিনারে এ আহ্বান জানান খাদ্যমন্ত্রী। জাতীয় নকল ও ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন এ সেমিনারের আয়োজন করে।

কামরুল ইসলাম বলেন, ‘খাদ্যে যেমন ভেজাল সৃষ্টি করা হচ্ছে, তেমনি আজকে অনেকে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে মিথ্যাচার করে ভেজাল সৃষ্টি করছেন। আমি আশা করি, সবাই মুক্তিযুদ্ধের ইতিহাস ও রাজনীতি ভেজাল মুক্ত রাখবেন।’

খাদ্যে ভেজাল প্রতিরোধে ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ করা হয়েছে উল্লেখ করেন কামরুল ইসলাম। তিনি বলেন, এটা প্রয়োগ হলে সবার জন্য নিরাপদ খাদ্য অধিকার বাস্তবায়ন করা সম্ভব হবে। তবে তা প্রয়োগে আরও একটু সময় লাগবে।

আইন করে খাদ্য ভেজালমুক্ত করা যাবে না বলেও মত দেন কামরুল ইসলাম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘খাদ্য ভেজালমুক্ত করতে হলে সবাইকে সচেতন হতে হবে। কারণ যে লোকটি খাবারে ভেজাল মেশাচ্ছেন, তাঁরও কিন্তু ছেলেমেয়ে আছে। এ বিষয়টি তাঁদেরও ভেবে দেখতে হবে।’

একটা ভেজাল লিচু খেয়ে নিজের নাতি তিন দিন হাসপাতালে ছিল বলে উল্লেখ করেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, আমরা নতুন প্রজন্মকে ভেজালমুক্ত খাবার খাওয়াতে পারছি না। সন্তানদের আঙ্গুর, আপেল খাওয়াতে পারি না। সব সময় ভয়ে থাকি। কারণ সব কিছুতে ভেজাল।

এ কে এম খোরশেদ আলম খানের সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য দেন ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা, এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন আহমেদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর