,

জেনে নিন দইয়ের যত গুন

18327-boroস্বাস্থ্য ডেস্ক : দুধ জমিয়ে তৈরি হয় দই। এই দই যে শুধু রুচিকর তাই নয় এর আছে নানা গুন। অনেকের মতে দুধের থেকেও দইএর গুন অনেকাংশেই বেশি। পঞ্চামৃতেও জায়গা করে নিয়েছে এই দই। টক বা মিষ্টি যাই হোক না কেন দই খুবি উপকারী। একদিকে দই যেমন হজমে সাহায্য করে আবার ত্বকের পরিচর্যায়ও দইয়ের ব্যাবহার হয় সমানভাবেই। আসুন দইয়ের আরও নানাবিধ ব্যাবহার সম্পর্কে জেনে নেই।-

১. ক্ষুধা বৃদ্ধিতে জুড়ি নেই দইয়ের। যারা ক্ষুধামন্দায় ভুগছেন তারা নিয়মিত খেতে পারেন দই। এতে ক্ষুধামন্দা কমে রুচি বৃদ্ধি হবে। সেই সাথে বেড়ে যাবে ক্ষুধাও।

২. টক দই হোক বা মিষ্টি দই তা কিন্তু আপনার এসিডিটি কমাতে সাহায্য করে অনেকাংশেই। এসিডিটির সমস্যা থাকলে খাবার পড়ে এক টেবিল চামচ পরিমাণ দই খেয়ে নিন। প্রতিদিনের সেবনে আপনার এসিডিটির সমস্যার সমাধান হয়ে যাবে।

৩. ওজন কমাতেও টক দইয়ের জুড়ি মেলা ভার। দইয়ের কিছু উপাদান রক্তে কলেস্টোরল কমাতেও সাহায্য করে থাকে। ফলে অতিরিক্ত মেদ কমে যায়। আপনি ওজন কমাতে চাইলে দই রাখুন আপনার খাবারের ডায়েটে।

৪. দইয়ে আছে অনেক পরিমাণে ক্যালসিয়াম যা আপনার হাড় মজবুত হতে সাহায্য করবে। সেই সাথে এই ক্যালসিয়াম যে কোন ধরণের কোষের অস্বাভাবিক বৃদ্ধি রোধ করতে সাহায্য করে।

৫. গরমের সময়ে দই কোষ্ঠকাঠিন্য দূর করে পারে। কারণ এতে দুধের পানি থাকে যা গরমের সময়ে কোষ্ঠকাঠিন্যের পাশাপাশি শরীর ঠাণ্ডা রাখতেও সাহায্য করে।

৬. শুধু শরীর নয় পেট ঠাণ্ডা রাখতেও জুড়ি নেই দইয়ের। দইয়ের ব্যাকটেরিয়া হজমে সাহায্য করে।

৭. দইয়ে প্রচুর পরিমাণে পটাসিয়ামও পাওয়া যায়। এই পটাসিয়াম রক্তে পটাসিয়ামের ভারসাম্য রক্ষা করে এবং রক্তচাপ নিয়ন্ত্রনে রাখতেও সাহায্য করে।

৮. সেই সাথে দইয়ে প্রোটিনের পরিমাণও নেহায়েত কম নয়। দেহের প্রোটিনের কিছুটা হলেও দই পূরণ করতে সক্ষম।

চাইলে দই এমনিতেই খেতে পারেন, তবে যে কোন রান্না উপাদেয় করে তুলতেও জুড়ি নেই দইয়ের। তাই নিয়মিত দই খাবার অভ্যাস করুন এবং সুস্থ থাকুন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ