,

ঘি, মধু এবং ডিম নিয়ে কিছু চালু ভুল ধারণা

28স্বাস্থ্য ডেস্ক : ডায়েট চার্ট বানিয়েও কোলেস্টরল বা হার্টের অসুখ নিয়ন্ত্রণে আনতে পারছেন না। আপনার প্রতিদিনের ডায়েটে কিছু ভুল হয়ে যাচ্ছে না তো? জানেন কি, রোজকার খাবার নিয়ে এমন কিছু ভুল ধারণা রয়েছে যার ফলে আপনি ভুল ডায়েট ফলো করেছেন? আজ এই গ্যালারিতে দেখে নিন ঘি, মধু এবং ডিম সম্পর্কে চলতি কিছু ভুল ধারণা—

১. ওজন কমাতে চিনির থেকে মধু খাওয়া ভাল।—এটা একেবারেই ভুল ধারণা। ওজন কমাতে দৈনন্দিন খাবারে চিনির বদলে অনেকে মধু ব্যবহার করেন।
তবে তাতে কিন্তু আপনার ওজন কন্ট্রোলে থাকবে না। চিনির থেকেও মধুতে বেশি ক্যালরি থাকে।
১ টেবল চামচ মধুতে প্রায় ৬৫ ক্যালরি থাকে। অন্য দিকে, একইপরিমাণ চিনিতে ক্যালরি থাকে ৪৬।

 

33২. দেশি ঘি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর—মা-ঠাকুমার আমলে গরম ভাতে কয়েক চামচ ঘি দিয়ে খাওয়া শুরু করা হতো। আজকাল সেই ট্র্যাডিশন প্রায় বন্ধ।
কারণ অনেকেই মন করেন, ঘি খেলে ওজন কমানো তো যাবেই না, বরং তা বাড়বে। বিশুদ্ধ দেশি ঘিতে রয়েছে ৬৫ শতাংশ স্যাচুরেটেড ফ্যাট ও ৩২শতাংশ মুফা।
এই মুফা কোলেস্টরল কমাতে সাহায্য করে। ফলে যতই বিভিন্ন বিজ্ঞাপনে দাবি করুক না কেন, দেশি ঘি কিন্তু এদের থেকে বহু গুণ স্বাস্থ্যকর।

41৩. আপেল ও কলায় আয়রন রয়েছে আয়রনের অন্যতম উৎস আপেল ও কলা। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আয়রন নয়, এই দু’টি ফলই ফাইবারে ভরপুর।
আয়রনের জন্য আপেল বা কলা নয় খান কিশমিশ বা শুকনো অ্যাপ্রিকটের মতো ড্রাই ফ্রুটস।
 

52৪. ডিম খেলে কোলেস্টরল বাড়ে—এটিও ভ্রান্ত ধারণা। প্রতি দিন এক জন প্রাপ্তবয়স্কের ৩০০ এমজি কোলেস্টরল প্রয়োজন হয়।
একটি ডিমে প্রায় ২১৫ এমজি কোলেস্টরল থাকে। তা হলেও রক্তে কোলেস্টরলের মাত্রা বাড়াতে ডিমের কোনও ভূমিকা খুবই সামান্য।
সমীক্ষা অনুযায়ী, অতিরিক্ত ডিম খেলেওহার্টের অসুখে তা সামান্যই প্রভাব পড়ে। ফলে বেশি না হলেও দিনে অন্তত একটা খেলে ক্ষতি নেই।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর